আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার, যা প্রতিদিন হাজারো রাসায়নিক প্রক্রিয়া শেষ করে শরীর সুস্থ রাখে। কিন্তু এই লিভারই যদি আক্রান্ত হয় হেপাটাইটিসে, তাহলে ধীরে ধীরে শরীরের ভেতর থেকেই নষ্ট হতে শুরু করে। হেপাটাইটিস A, B এবং C এই তিনটি ধরনই মারাত্মক হতে পারে যদি আমরা সচেতন না হই।
হেপাটাইটিস কী
হেপাটাইটিস হলো ভাইরাসজনিত সংক্রমণ যা লিভারে প্রদাহ তৈরি করে। বিভিন্ন ধরনের ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস, লিভার ফেইলিওর বা ক্যানসার পর্যন্ত ডেকে আনতে পারে।
হেপাটাইটিস প্রতিরোধে
১. অপরিষ্কার পানি বা রাস্তার পাশের খাবার খাওয়া বাদ দিতে হবে। ২. ইনজেকশনের সিরিঞ্জ না শেয়ার করা ৩. নিরাপদ রক্ত গ্রহণ নিশ্চিত করা ৪. জন্মের পরপর শিশুকে টিকা দেওয়া ৫. অসচেতন যৌন সম্পর্ক বাদ দেওয়া
সচেতনতা মানেই প্রতিরোধ
হেপাটাইটিস : দূষিত খাবার পানির মাধ্যমে ছড়ায়।
প্রতিরোধ : হাত ধোয়া, নিরাপদ খাবার, A টাইপের ভ্যাকসিন।
হেপাটাইটিস ই : রক্ত, যৌন সম্পর্ক, মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ।
প্রতিরোধ : জন্মের পর শিশুকে ভ্যাকসিন, নিরাপদ রক্ত, সচেতনতা।
হেপাটাইটিস সি : মূলত রক্তের মাধ্যমে ছড়ায়।
প্রতিরোধ
নিরাপদ সিরিঞ্জ ও যন্ত্রপাতি, নিরাপদ রক্ত গ্রহণ। রোগটি প্রতিরোধযোগ্য হলেও কোনো কার্যকর ভ্যাকসিন নেই।
একমাত্র সচেতনতাই পারে জীবনভর রোগমুক্ত রাখতে। গর্ভবতী মাকে তার সন্তানের জন্য সুরক্ষা দিতে হবে। পরিবারকে অর্থনৈতিক ও মানসিক বিপর্যয় থেকে রক্ষা করে। এই প্রতিশ্রুতি কেবল ডাক্তার বা সরকারের নয় আপনার, আমার, আমাদের সবার।