নীলফামারীর ডোমার উপজেলায় এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। উক্ত মাছ ব্যবসায়ী সুজন দাস(৩০) উপজেলার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া গ্রামের জিতেন দাসের ছেলে।
এলাকাবাসীর মতে, মাছ ব্যবসায়ী সুজনের ব্যবসা বেশ কিছুদিন ধরে ভাল যাচ্ছিল না। ফলে ঋণগ্রস্ত হয়ে সে দেনামুক্ত হতে না পেরে হতাশায় ভুগছিল। স্থানীয়দের ধারণা, ঋণের বোঝা ও মানসিক হতাশার কারণে সুজন দাস আত্মহত্যা পথ বেছে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার বাড়িতে অন্য কেউ না ছিল না। দুপুরের দিকে তার স্ত্রী বাড়ি ফিরে দেখেন শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে দঁড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে তার স্বামী সুজন দাস ঝুলছে। এসময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে সুজন দাসকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মুল ঘটনার কারণ জানা যাবে।