চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপি চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৪টায় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সকালে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এ এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আইয়ুব মিয়া চৌধুরী। উদ্বোধক ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মতিন। স্বাগত বক্তব্য রাখেন লেখক মাজহার হেলাল।
বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব আলী, লেখক ও ছড়াকার ছৈয়দ শিবলী ছাদেক কফিল, লেখক ও ছড়াকার সুজা আল মামুন, সংগঠক মো. টিপু সুলতান, সমাজসেবক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক রনজিৎ কুমার দে, শিক্ষক আবদুল আজিজ, শিক্ষক বিজন চক্রবর্তী, শিক্ষক মোহাম্মদ হোছাইন শাহীন, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি, সংগঠক জুবায়ের আজাদ, গাছবাড়িয়া আর্ট স্কুল অ্যান্ড সংগীতালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম রহমান শাকিল মানিক, শিক্ষার্থী মোঃ সাজিদ প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্যিক আহমদ ছফার রচনাবলী বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ। তাঁর লেখা পাঠ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা উপকৃত হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আহমদ ছফার লেখা সবাইকে প্রেরণা যুগিয়েছে। তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
