হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এঘটনাটি ঘটে কোর্ট মসজিদের পাশে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় এনসিপি নেতা সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারী পূর্ব ঘোষিত জুলাই গনজাগরণ পদযাএা কর্মসূচীতে যোগ দেন।
বিকেলে শহরের টাউন হল সামনে পথসভায় নেতারা বক্তব্য দিয়ে ফেরার পথে কোর্ট মসজিদের সামনে তারা হামলার শিকার হন।
এ সময় তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে এনে রাখা হয়। এ ঘটনার জন্য সারজিস আলম ছাত্রদল যুবদলকে দায়ি করেছেন।
তিনি বলেন আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে ফেরার পথে অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় আমাদের একজন সহকর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। অপর এক মুখ গুরুতরভাবে জখম করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান টাউন হলের সামনে বক্তব্য দেওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী হবিগঞ্জে মাদক ব্যবসা ও সন্ত্রাসী বেড়ে যাওয়ার পেছনে বিএনপি, ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের দায়ি করেন।
হবিগঞ্জ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউসের বিরুদ্বেও নানা অভিযোগ তুলে ধরেন তিনি।
এদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্কিট হাউসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে হবিগঞ্জ থানার ওসি জাহিদুল হক জানান উশৃংখল জনতাকে বিরত রাখতে এক রাউন্ড সাউণ্ড গ্রেনেড ছুড়েছে।
জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান এনসিপি নেতারা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়ার প্রতিবাদ করায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীদের সাথে তাদের সামান্য ঠেলাধাক্কা হয়েছে।
সারজিস আলম দেশ রূপান্তরকে বলেন, এনসিপি হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মুবিন, বাহুবল উপজেলার সংগঠক নবীর হোসেন হৃদয়সহ ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা আমার ও নাসিরুদ্দিন পাটোয়ারীকে বহনকারী গাড়ি ভাংচুর করেছে।