দালালদের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান

অটো ক্যান্সেল ভিসা: ৩০০ প্রবাসীর আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতে ভিসা অটো ক্যান্সেল হওয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস উদ্যোগ নিয়েছে।

দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০০ জন প্রবাসীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।

এছাড়া আরও প্রায় ১,৪০০টি আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রবাসীদের সতর্ক করে বলেছে, যাদের ভিসা অটো ক্যান্সেল হয়েছে তারা যেন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা-সংক্রান্ত যেকোনো সমস্যার ক্ষেত্রে প্রবাসীদের সরকারি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।