চবি আলাওল হলে মেডিসিন কর্ণার স্থাপন, সেবা পাবে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যাল্যের (চবি) আলাওল হল সংসদের উদ্যোগে হলে আবাসিক শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানে মেডিসিন কর্ণার স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) মেডিসিন কর্ণার উদ্বোধন করা হয়।  মেডিসিন কর্ণারে প্রাথমিক চিকিৎসা সারঞ্জামের মধ্যে রয়েছে ডিজিটাল ওয়েট মেশিন, অটোমেটিক ব্লাড প্রেসার মেশিন, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ, স্যাভলন, বার্ন ক্রিম, মুভ ক্রিম, গজ, হেক্সিসল, গ্লাবস কাঁচি-চিমটা ইত্যাদি প্রয়োজনীয় সকল সারঞ্জাম। 

জানতে চাইলে আলাওল হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসিফ ইফতেখার বলেন, চাকসু নির্বাচন আমাদের প্রতিশ্রুতি ছিল আলাওল হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মেডিকেল কর্ণার উদ্বোধন করা। বিপি মেশিন, গজ, ব্যান্ডেজ, থার্মোমিটার, ছুরি, কাচি থেকে শুরু করে সকল প্রাথমিক চিকিৎসার  সারঞ্জাম এখানে থাকবে।

এ বিষয়ে আলাওল হল সংসদের দপ্তর সম্পাদক মোঃ রাহাত বলেন, আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানে হল সংসদের উদ্যোগে মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে। হলের ছাত্ররা সহজেই তাদের প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন।

আলাওল হল সংসদের ভিপি মো রাকিবুল বশর বলেন, খেলাধুলা বা হাঁটাচলার সময় হোঁচট খেয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে। শিক্ষার্থীদের দাবি এবং প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ফার্স্ট এইড বক্সসহ মেডিসিন কর্নার স্থাপনের জন্য আমরা প্রশাসনকে বলি। এটা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। যেকোনো প্রয়োজনে তারা এটা ব্যবহার করতে পারবে। 

জানতে চাইলে চবির আলাওল হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. জামালুল আকবর চৌধুরী বলেন, ‘হল সংসদে মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে। মূলত সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’