ঢাবির সিনেট ভবন ঘেরাও করলেন ডাকসু নেতারা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন আবাসন নীতিমালায় ‘অছাত্রদের’ হলে থাকার বৈধতা দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল—‘Say No to গণরুম’, ‘আবাসনে রি-অ্যাডমিশন মানেই গণরুম’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে শিক্ষার্থীরা’।

কর্মসূচিতে উপস্থিত হয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন আবাসন নীতিমালার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত অছাত্রদের হলে রাখার সুযোগ করে দিচ্ছে। দীর্ঘ চেষ্টার পর আমরা যে অভিশপ্ত গণরুম প্রথা থেকে বের হয়ে এসেছি, প্রশাসন চক্রান্ত করে আবার শিক্ষার্থীদের সেই দিকেই ঠেলে দিতে চাইছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ অন্যান্য নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত