ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকটিকে "চমৎকার" এবং এখন পর্যন্ত তাদের মধ্যে হওয়া "সেরা বৈঠকগুলোর একটি" বলে অভিহিত করেছেন। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভায় যোগ দিতে ওয়াশিংটন সফরকালে দুই নেতার মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নেতানিয়াহু বলেন, এই বৈঠক ‘পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার বোঝাপড়ারই প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল এই বৈঠকে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
এর আগে, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকটিকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছিল।
এদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সফরের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন অধিকারকর্মীরা।