মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছে সুপারহিরো ‘স্পাইডারম্যান’। সিরিজের নতুন কিস্তি ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে, একই সঙ্গে সিনেপ্লেক্সের দর্শকরাও সিনেমাটি উপভোগ করতে পারবেন। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিতে যথারীতি পিটার পার্কারের ভূমিকায় ফিরছেন টম হল্যান্ড, সঙ্গে আছেন জেন্ডায়া ও মার্ক রাফেলো। যুক্ত হয়েছেন সেডি সিঙ্ক ও ‘দ্য পানিশার’খ্যাত জন বার্নথাল। ‘নো ওয়ে হোম’-এর চার বছর পরের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে পিটারকে দেখা যাবে সম্পূর্ণ একা, পরিণত ও নতুন মানসিক দ্বন্দ্বে জর্জরিত অবস্থায়। ট্রেলার প্রকাশের পর এই ছবি ঘিরে ভক্তদের মাঝে চলছে উন্মাদনা।