তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে সন্ধ্যার পর অপ্রয়োজনে ছাত্রদের বাড়ির বাইরে না থাকার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সন্ধ্যার পর বাইরে অকারণে ঘোরাঘুরি করলে ছাত্রদের আইনৃশৃঙ্খলা বাহিনীর হাতে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশের গোয়ান্দা শাখা (ডিবি)।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর মডেল থানার মাদকবিরোধী সমাবেশে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এ হুঁশিয়ারি দেন বক্তারা।
পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে শুধু পুলিশের অভিযান দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। আমাদের সন্তানদের অপরাধ থেকে দূরে রাখার প্রথম দায়িত্ব পরিবারের। তাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এ লড়াইয়ে যুক্ত হতে হবে। ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে তিনি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সমাবেশে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন) কেন্দ্র গড়ে তোলার দাবি জানান।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ যাতে মাদক ব্যবসা চালাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া মাদক মামলার আসামিদের দ্রুত জামিন পাওয়ার সুযোগ কমিয়ে আনতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চপলের সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মো. নুরুন্নবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরাG