ভুমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তার সভাপতিত্বে¡ ভূমিকম্পবিষয়ক জরুরি প্রস্তুতি সভায় এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য জানান। তিনি বলেন, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া এবং সরকারের সার্বিক প্রস্তুতি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের সুনির্দিষ্ট প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুতের কাজ দ্রুত সম্পন্ন হবে।
গ্যাস সংকট মোকাবিলায় সহযোগিতার আশ^াস : সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্প খাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। গ্যাস সংকট সমাধানে প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিটিএমএর সভাপতি।
গতকাল বিটিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জুলাই বিটিএমএর সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা অবহিত করেছে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের প্রস্তাব প্রণয়নে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশন দেন। কমিটির প্রথম সভা গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে হয়। এতে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।