আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম), চার দিনের আবাসন মেলা, কর্মচারী নিয়োগ, চাকরিচ্যুতিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রিহ্যাব পরিচালনা পর্ষদের একাংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয় মন্ত্রণালয়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। বাণিজ্য সংগঠন অনু বিভাগের মহাপরিচালকের কার্যালয়ে শুনানি হবে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখতে রিহ্যাব সভাপতিকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক নোটিসে এসব তথ্য জানানো হয়।
