চুয়েটে যোগদান করেছেন নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মহোদয়। এ সময় বিদায়ী ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়সহ ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, অফিস প্রধান, শাখা প্রধানগণসহ চুয়েট পরিবারের বিপুল সদস্য উপস্থিত ছিলেন। চুয়েটের সকল বিভাগের শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছায় নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মহোদয়কে বরণ করে নেন।

এ সময় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম সকলের উদ্দেশ্যে বলেন, "আমরা সকলে মিলে প্রিয় চুয়েটকে অনেকদূর এগিয়ে যেতে চাই। চুয়েটকে বিশ্বমানের শিক্ষা-গবেষণার প্রতিষ্ঠান হিসেবে গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা একটি সুন্দর চুয়েট পরিবার হিসেবে এগিয়ে যাই এবং সবাই যে যার অবস্থান থেকে চুয়েট এর অগ্রযাত্রায় ভূমিকা পালন করি।"

প্রসঙ্গত, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) পূর্বাহ্নে যোগদান করেন।