জামালপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় স্বজনসহ সাংবাদিকদের উপর চরাও

জামালপুরে এম. এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় অভিযোগ করতে এসে হাসপাতালের স্টাফদের হামলার শিকার হয়েছেন মৃতের স্বজনরা। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরও হামলা করে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। 

উভ: মৃত জেরিনের স্বামী দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ৯ জুলাই তার স্ত্রীর পেটে সীষ্ঠের ব্যাথা নিয়ে জামালপুরের এম. এ রশীদ হাসপাতালে ভর্তি করান। এ সময় হাসপাতালের কর্তৃপক্ষ দ্রুত অপারেশনের পরামর্শ দিলে ডা: হারুন অর রশিদের তত্ত্বাবধানে সীষ্ঠের অপারেশন হয়। প্রথমদিন রোগী স্বাভাবিক থাকলেও অপারেশনের দ্বিতীয়দিন থেকে পেট এবং পেটের চামড়া ফুলে যেতে থাকে। স্ত্রী জেরিনের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা সাতদিন রোগীকে ধরে রাখে। এরপর  রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে গিয়ে জানতে পারেন অপরেশনের সময় তার স্ত্রী জেরিনের খাদ্যনালী কেটে ফেলায় খাবার লিক হয়ে পেটে মারাত্মকভাবে  ইনফেকশন হয়েছে। ইউনাটেড হাসপাতালেও আরেকটি অপারেশন করলেও রোগীর অবস্থার কোন উন্নতি হয়নি, উল্টো সেখানেও ছয়দিন ধরে রাখে এবং পরে আমাদেরকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। ইউনাইটেড এবং এম. এ রশীদ হাসপাতাল একই গ্রুপের হওয়ায় তারা আমাকে অর্থ দেওয়ারও চেষ্টা করে। স্ত্রীকে দাফন করে আজ দুপুরে এম. এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি জানাতে আসলে হাসপাতালের স্টাফরা মৃত রোগীর স্বামী ও স্বজনদের উপর হামলা করে। এ সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে এম. এ রশীদ হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের উপর চরাও হয় এবং হামলা করে। এ বিষয়ে জামালপুর এম. এ রশীদ হাসপাতাল কর্তৃপক্ষের কেউ গণ্যমাধ্যমে বক্তব্য দিতে রাজি হয়নি।