টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের মাদারগঞ্জগামী বাস রক্তিপাড়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
