প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে শুরু হয়েছে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। এই আয়োজনে ২৬টি দেশ বিভিন্নভাবে অংশ নিচ্ছে, তবে মূল প্রতিযোগিতায় লড়ছে ১৭টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকার্ভ ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে।