মরক্কো থেকে স্পেনের দিকে অভিবাসনপ্রত্যাশীর ঢল, নিহত ১৮

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল বা স্বায়ত্তশাসিত শহর সেউতায় হাজার হাজার অবৈধ অভিবাসনপ্রত্যাশীর নজিরবিহীন ঢল নেমেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী পানিতে ডুবে ও পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হওয়া এই গণ-অনুপ্রবেশের জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা ও মানবিক সংকট তৈরি হয়েছে।

এতে ছিটমহলটিতে অতিরিক্ত সেনা মোতায়ন করেছে স্পেন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অন্তত ২ হাজার থেকে ৩ হাজার অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশ করেছেন। তবে স্থানীয় সীমান্ত রক্ষী বাহিনী (গার্ডিয়া সিভিল) এখনও সঠিক সংখ্যা কত তা নিশ্চিত করেনি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, সেউতা শহরের নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সিভিল গার্ডকে (সীমান্ত রক্ষী বাহিনী) সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এছাড়া শুক্রবার (৩১ জুলাই) স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ সেউতায় সফরে গিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে এ ঘটনায় কেন্দ্র করে স্পেনের সঙ্গে মুক্ত সীমান্ত নীতি (শেনজেন চুক্তি) সাময়িকভাবে স্থগিতের কথা ভাবছে ইতালি সরকার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেই এর ইঙ্গিত দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, সেউতার পরিস্থিতি খুবই উদ্‌বেগজনক। অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বাস্তব হুমকি হয়ে উঠেছে এ ঘটনাই তার প্রমাণ।