আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছে বহুল আলোচিত সিরিজ ‘অ্যানি’। আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও নাজিফা তুষির এই যৌথ সৃষ্টিটি মুক্তির লক্ষ্যে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ‘আইস্ক্রিন’-এর প্রধান কার্যালয়ে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিরিজের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী ও তানভীর হোসেনসহ অন্য কলাকুশলীরা।
সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘হাওয়া’খ্যাত চিত্রনায়িকা নাজিফা তুষি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহসহ একঝাঁক তারকাকে।