ফেনীর ছাগলনাইয়ায় সরকারি জব্দ করা বালু লোপাটকারী ও বালু সিন্ডিকেটর মূলহোতা এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় বিতর্কিত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকীকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ( ৩১ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাগলনাইয়ার শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ করে রাখা সরকারি বালুর স্তূপ থেকে প্রায় ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু লোপাটের ঘটনা আলোচনায় আসে।

এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে চোরাই বালুবোঝাই কয়েকটি ট্রাক জব্দ এবং ট্রাকচালকদের গ্রেপ্তার করা হলেও স্থানীয়দের অভিযোগ ছিল, মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
এরই মধ্যে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) আহত হন। এ ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ একটি মামলা করা হয়। আলমগীর সিদ্দিকীর সমর্থকদের পিটিয়ে আহত করার পাল্টা অভিযোগ রয়েছে রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর বিরুদ্ধেও। যদিও উভয়ই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে।
এছাড়া সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় আরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর মামলা, অপহরণ মামলা এবং হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হওয়া একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনীর মো. ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।