ফেনী সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
সোমবার ভোরে (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার করে আনা ভারতীয় শাড়ী ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল। পরে বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য ও পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করার কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
৯ বছরের ছোট যশস্বীর প্রেমে মত্ত মৃণাল! ভিডিও ভাইরাল