মন্দিরে শিবপূজা দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষে শিকার হলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। পূজার কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় দিয়ে সমালোচিত হন তিনি। ছবি পোস্টের পর অভিনেত্রীর পোশাক নিয়ে উঠেছে প্রশ্ন।
ভিডিওতে দেখা গেছে, ভূমি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে পূজা দিচ্ছেন। সে সময়ে তার পরনে ছিল কালো টপ ও নীল রঙা জিনস। সঙ্গে চোখে ছিল কালো রোদচশমা। আর সেই রোদচশমা পরেই পুজা দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।
ছবির সঙ্গে ভূমি লিখেছিলেন, ‘শ্রাবণ শুরু হয়েছে। আমি সহজ জীবন চাইছি না। বরং জীবনের প্রতিটি পথ যেন মর্যাদা ও শক্তির সঙ্গে পার করতে পারি, সেই প্রার্থনাই করি। হর হর মহাদেব।’
এই ছবির নিচে অনেকেই তার সানগ্লাস নিয়ে কড়া সমালোচনা করছেন। সবার কমেন্ট ‘রোদচশমা খুলেও তো পুজা করা যেত। অন্তত চশমাটা তো খুলতে পারতেন। রোদচশমা পরে কাউকে কোনওদিন পুজো করতে দেখিনি। আরেক নেটিজন মন্তব্য করেছেন, মন্দিরে ভগবানের জন্য গিয়েছেন, না কি ফটোশুট করতে গিয়েছেন?’ তবে এসব বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ভূমি।