রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৬৩০০ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১০২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬ টি বাস, ৪০৩ টি ট্রাক, ২৩১ টি কাভার্ডভ্যান, ২৫৯ টি সিএনজি ও ৪২৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫২১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯টি বাস, ১২৯টি ট্রাক, ১৬৪টি কাভার্ডভ্যান, ১৬৪টি সিএনজি, ৭১৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ২৬টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ১৪৩৬ টি গাড়ি ডাম্পিং ও ৩০৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।