ময়ূরপঙ্খী ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘২য় আইপা অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) ২০২৬’। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট অর্গানাইজারের চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জিএম) কামরুল ইসলাম এবং নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিকতায় ও স্বাস্থ্য রিপোর্টিংয়ে আইপা অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশ রূপান্তরের সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, আইফার এর বোর্ড অব ডিরেক্টর ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব, সাংবাদিক শাহিন আলম জয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এবং লং লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু কাওছার স্বপন, নিউরোসাইন্স হাসপাতালের (ক্লিনিক্যাল নিউরোলজি) অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, ইনডেক্স আয়ুর্বেদ চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অভিনেতা তৌসিফ মাহবুব, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ উপস্থাপক ভাবনা আহমেদ, লায়ন (বিডিজি) হেলেন এ নাসরিন, ব্যাংকার মো. জাকারিয়া পারভেজ, সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, গীতি কবি সেলিনা আক্তারসহ চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, ক্রীড়া, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও রন্ধনশিল্পসহ প্রায় ৩০টি খাতের বিশিষ্ট ব্যক্তিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক ফ্যশন শো অনুষ্ঠিত হয়।
