গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বৃত্তি পাওয়া মেধাবী ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বালাছিড়া এলাকায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল বিদ্যালয় চত্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ প্রমুখ।
বিদ্যালয়ের পরিচালক রেজাউল করিম আহাদ বলেন, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল গত ১২ জুলাই প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় প্রথমবার এই বিদ্যালয়ের মোট ৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১৮ জন ট্যালেন ও সাধারণ ২৩ জন মোট ৩১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্ত বালাছিড়া এলাকার ৩১ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।