বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলায় ২০২৭-২০২৮ সেশনের জন্য সাত উপজেলা ও একটি পৌরসভার নতুন আমির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এই ঘোষণা দেওয়া হয়।নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।
অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আমীর ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম,জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার।
উপজেলা ও পৌর আমীররা হলেন- সুন্দরগঞ্জ উপজেলায় মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলায় মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌরসভায় একেএম ফেরদৌস আলম, পলাশবাড়ী উপজেলায় মাওলানা একরামুল হক, সাদুল্লাপুর উপজেলায় এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলায় আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলায় মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলায় মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।
এসময় দলটি জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।