তবে খবরটি ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রোনালদোর পরিবার ও স্প্যানিশ জনপ্রিয় ম্যাগাজিন হোলা নিশ্চিত করে যে এই শনিবারে কোনো বিয়ে হচ্ছে না। নিমন্ত্রণপত্রটিতে কিছু অসংগতি ধরা পড়ে—যেমন কোথাও সময় উল্লেখ ছিল দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা। তাছাড়া, ওই দিন কথিত ভেন্যুটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল, যা বিশ্বখ্যাত তারকার গোপন বিয়ের আবেদনের সাথে মেলে না।
কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, সিনত্রা না হয়ে রোনালদোর জন্মভূমি মাদেইরা দ্বীপের ফুঞ্চাল ক্যাথেড্রালে আসল অনুষ্ঠানটি হতে পারে।
গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে রোনালদোর বিয়ের সম্ভাব্য অতিথি তালিকা। ফুটবল বিশ্বের বড় বড় সব তারকাদের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ও ডিফেন্ডার রিও ফার্দিনান্দ এই তালিকায় স্থান পেয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডে একসঙ্গে কাটানো সফল সময় থেকেই ফার্দিনান্দের সাথে রোনালদোর ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রয়েছে। এছাড়াও ফুটবল অঙ্গন থেকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন: কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, অভিনেতা ভিন ডিজেল, অভিনেত্রী ও এমবাপ্পের সঙ্গী) এস্থার এক্সপোসিটো, সংগীতশিল্পী রিহানা, জেনিফার লোপেজ, ড্রেক এবং ট্র্যাভিস স্কট ও টেলিভিশন উপস্থাপক পিয়ার্স মরগ্যান।
দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ও দুটি সন্তান শেয়ার করার পর গত বছরের আগস্টে ৩২ বছর বয়সী প্রাক্তন গুচি সেলস অ্যাসিস্ট্যান্ট জর্জিনাকে আংটি পরিয়ে প্রপোজ করেন ৪১ বছর বয়সী রোনালদো।
রোনালদো একাধিকবার উল্লেখ করেছেন যে বিশ্বকাপ জয়ের পর বিয়ে করার ইচ্ছা তাঁর থাকলেও, ফুটবল ক্যারিয়ারের এই সায়াহ্নে এসে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। বর্তমানে স্পেনের মায়োরকায় ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি।