বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বুকার পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। প্রতি বছর ইংরেজি ভাষায় মৌলিকভাবে রচিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসকে এই পুরস্কার দেওয়া হয়। লেখকের জাতীয়তার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অন্যদিকে, আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় অন্য ভাষায় রচিত এবং ইংরেজিতে অনূদিত কথাসাহিত্যকে; সেখানে লেখক ও অনুবাদক—দুজনই সমানভাবে সম্মানিত হন।
এবারের বুকার পুরস্কারের জন্য ২৮ জুলাই প্রকাশিত হয়েছে ১৩ বইয়ের দীর্ঘ তালিকা। আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে সংক্ষিপ্ত তালিকা। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ নভেম্বর।
এ বছরের দীর্ঘ তালিকায় স্থান পাওয়া বইগুলো হলো—১. দ্য শ্যাডো অব দ্য অবজেক্ট - ক্লোয়ি আরিদজিস (মেক্সিকো), ২. সুইটজি - এমা ক্লাইন (যুক্তরাষ্ট্র), ৩. হেলেন অব নোহোয়্যার - মাকেনা গুডম্যান (যুক্তরাষ্ট্র), ৪. দ্য এন্ড অব এভরিথিং - এম. জন হ্যারিসন (যুক্তরাজ্য), ৫. দ্য ডিসঅ্যাপিয়ারার্স - মার্লন জেমস (জ্যামাইকা), ৬. ব্ল্যাক ব্যাগ - লুক কেনার্ড (যুক্তরাজ্য), ৭. মে উই ফিড দ্য কিং - রেবেকা পেরি (যুক্তরাজ্য), ৮. দ্য রেনোভেশন - কেনান ওরহান (তুরস্ক), ৯. দ্য থিংস উই নেভার সে - এলিজাবেথ স্ট্রাউট (যুক্তরাষ্ট্র), ১০. দ্য পাম হাউজ - গওয়েনডোলিন রাইলি (যুক্তরাজ্য), ১১. জন অব জন - ডগলাস স্টুয়ার্ট (স্কটল্যান্ড), ১২. অল দেম ডগস - জামেল হোয়াইট (যুক্তরাজ্য), ১৩. দ্য ভিভিসেক্টরস - মিজুরি উইলিয়ামস (যুক্তরাজ্য)।
বরাবরের মতোই বুকারের দীর্ঘ তালিকা বিশ্বের সমকালীন ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ নতুন উপন্যাসগুলোর সঙ্গে পরিচিত হওয়ার একটি দারম্নণ সুযোগ এনে দিল পাঠকদের।