গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সূত্র মিডল ইস্ট আই।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজায় চালানো বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নিহত হন।
ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।
এ ছাড়া, শুক্রবার মধ্য গাজার আল-মাগাজি এলাকায় পৃথক আরেকটি বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিব নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইডিএফ।
তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।