এনসিপির মামলায়

ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে এনসিপির  মামলার ১১ আসামিকে জামিন দিয়েছে আদালত। গতকাল রবিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জন আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা বন্ডে মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

শুনানিতে  অংশ নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে আসামি বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলায় কোনো ঘটনার তারিখ ও স্থান নেই। অপর দিকে রাষ্ট্রপক্ষে পিপি মো. আব্দুল হাই ও সিএসআই আবু তালেব বলেন, আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য খ-ন করার মতো কোনো উপাদান মামলার এজাহারে নেই। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষে অ্যাডভোকেট কুতুবউদ্দিন জুয়েলসহ বিএনপিপন্থি অসংখ্য শুনানিতে অংশ নেন।