ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন সাব্বির মোস্তফা

ঢাকা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষ) নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। পানিসম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত। শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠানের (আইইবি) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. শাকিলা পারভীন স্বাক্ষর করেন। অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি