২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯

রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৩, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৯, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬, গুলশান বিভাগ কর্তৃক ৪৮, উত্তরা বিভাগ কর্তৃক ৪৪ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাঠ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি করে পাওয়ার সাপ্লাই মেশিন, সিসি ক্যামেরা, প্রাইভেটকার, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)