রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ রবিবার (২৬ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন রেদওয়ান, মো. আশরাফ, নজরুল ইসলাম জুয়েল, মুহিদ, সামি,  মো. মিজানুর রহমান, আল আমিন শেখ, নাজমুল, কে এম সালাউদ্দিন বাবলু, মো. সুমন ভূইয়া, মো. সুজু মিয়া ও ফাহিম হাওলাদার।

এদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত