রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ১৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৫১টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।