নওগাঁ-৬ আসনের সংসদ সদস্যকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী-ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।এস. এম. রেজাউল ইসলাম ঢাকার শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির তাকে দেখতে হাসপাতালে যান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

তিনি এস. এম. রেজাউল ইসলামের চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল উপস্থিত ছিলেন।