সভাপতি জাকারিয়া, সম্পাদক মনিরুজ্জামান (জসিম)

এলএইচআরএসবি’র আদাবর-মোহাম্মদপুর-শেরেবাংলা নগর থানা শাখার কমিটি

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ-এর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

গত ১ আগষ্ট রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিংয়ের ১৩ নম্বর গ্রীনলিফ ইন্টারন্যাশনাল স্কুলের হল রুমে আয়োজিত এক সভায় ৪১ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটি করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি হয়েছেন মোহাম্মদ জাকারিয়া (সিনিয়র সাংবাদিক), সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. মনিরুজ্জামান (জসিম) । 

উক্ত কার্যকরি কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ’-এর মহাসচিব এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদাবর থানার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ। 

আরও উপস্থিত ছিলেন, ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ-এর মমিনুর ইসলাম, মো. মামুনুর রশিদ, অ্যাডভোকেট শামসুল আরেফীন মেহেদী, অ্যাডভোকেট নাজমুল হাসান, মাওলানা এম এ জব্বার সালেহী সাকিল, নুর আক্তার ডলি, মো. রুহুল কুদ্দুস, সুর্য লেখা চাকমা, ফারহানা ইয়াসমিন মিনু, সুমিত কুমার সাহা, শিপ্রা সেন, আতাউর রহমান, মো. আবু নাছের, মো. রিয়াজ মাহমুদ, সুর্বনা সুলতানা নুসাইবা জান্নাত সাকিলা, মনির হোসেন, সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ মানুষের জন্ম, শিক্ষা, খাদ্য ও বাসস্থানের অধিকার ও সমঅধিকার নিয়ে তারা আলোচনা করেন।

এ বিষয়ে ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ-এর মহাসচিব দীর্ঘ ২০১০ সাল থেকে এই সংগঠনটি নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। পরিবেশ দুষণ, মানুষের জীবনমান উন্নয়ন, সুশিক্ষা, সৎমানুষ, সুষমবন্টন শান্তি, উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

এই সংগঠনের মুল শ্লোগান ছিলো একজন আদার্শ মানুষ তৈরি হলেই সমাজের মাঝে সুষমবন্টন হবে আর সুষমবন্টন হলেই সমাজে শান্তি ফিরিয়ে আসবে উন্নয়ন হবে।

আরও বক্তব্য রাখেন আদাবর, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর থানার সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (জসিম)।

সভাপতি তার বক্তব্য এলাকার বঞ্চিত, অবহেলিত মানুষের কল্যাণের জন্য বিশেষ বক্তব্য রাখেন। তার মূল্যবান বক্তব্য ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের বিশেষ আকর্ষণ করে।

সাধারণ সম্পাদক  মো. মনিরুজ্জামান (জসিম) সোসাইটির সার্ভিক পরিস্থিতি এবং এই সংগঠনটি এলাকার গরীব ও অসহায় মানুষের নিয়ে আলোচনা করেন। এলাকার বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের নিয়ে ও এলাকার মাদক মুক্ত, নারী ও শিশুর সমঅধিকার নিয়ে সংগঠনটি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত