দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি দুই দিনের সংক্ষিপ্ত সরকারি সফরে সোমবার (৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে সৌদি আরবের উপমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।