বন্ধ হয়নি ডিবিএল পোশাক কারখানা

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ দেশের বিভিন্ন পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে এমন খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ধ হয়নি ডিবিএল পোশাক কারখানা।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএ মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) জানিয়েছেন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকলেও সরকারের সহযোগিতায় অধিকাংশ সদস্য কারখানা উৎপাদন অব্যাহত রেখেছে। বর্তমানে বেশিরভাগ কারখানাই ৬০ থেকে ৭০ শতাংশ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে। বিজিএমইএ সতর্ক করে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো সংবাদ প্রকাশ করলে দেশি-বিদেশি ক্রেতা ও অংশীদারদের মধ্যে নেতিবাচক বার্তা যায়।