ইনফান্তিনো থেকে দূরত্ব বজায় রেখে 'ফিফায় স্বচ্ছতা ও সততার' দাবি ওয়েঙ্গারের

ফিফার মূল টুর্নামেন্টগুলোর মালিকানা ও পরিচালনা হস্তান্তরের পরিকল্পনা বাতিল হওয়ার পর ফিফা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে। এই প্রকল্পের তীব্র বিরোধিতা করে এবার সরাসরি মুখ খুলেছেন ফিফার সর্বোচ্চ পদে থাকা দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—আর্সেন ওয়েঙ্গার এবং ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম।

তবে উয়েফা-র ৫৫টি দেশের ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি এবং চারদিকের তীব্র সমালোচনার মুখে পড়ে ইনফান্তিনো এই পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন। পরে উয়েফা ফিফাকে আইনি ব্যবস্থার হুমকি দিয়ে চিঠি পাঠায়, সেখানে ফিফার ১৮ জন কর্মকর্তার তালিকায় নাম আছে সাবেক কিংবদন্তী কোচ আর্সেন ওয়েঙ্গারেরও।  ২০১৯ সাল থেকে ফিফার অনলাইন ট্রেনিং, ডাটা অ্যানালাইসিস এবং যুব টুর্নামেন্ট নিয়ে কাজ করা আর্সেনাল সাবেক ম্যানেজার ওয়েঙ্গার এ বিষয় নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ওয়েঙ্গার বলেন, "ফিফায় আমি ও আমার দল ডেটা অ্যানালাইসিস, ৬০টি দেশের প্রশিক্ষণ অ্যাকাডেমি, যুব উন্নয়ন এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে কাজ করি। এই কৌশলগত পরিকল্পনার সাথে আমি যুক্ত ছিলাম না। এটি বাতিল করার সিদ্ধান্ত সম্পূর্ণ জরুরি এবং প্রশ্নের ঊর্ধ্বে। কারণ আমি একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা স্বচ্ছতা ও সততার সাথে ফুটবল পরিচালনা করবে।" বিবৃতিতে ফিফা সভাপতি ইনফান্তিনোর সমর্থনে কোনো শব্দ ব্যবহার করেননি ভেঙ্গার।

ইনফান্তিনোর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে এই ঘটনাকে "দুঃখজনক ও নিন্দনীয়" বলে আখ্যা দিয়েছেন। লন্ডনের দ্য টেলিগ্রাফ তার চিঠির বিষয়ে লেখেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক অস্থিরতার সময়, যা মেনে নেওয়া কঠিন। ব্যক্তি বা সংকট আসবে এবং যাবে, কিন্তু ফুটবলের প্রতি ফিফার দায়িত্ব ও মিশন অবিচল থাকবে। আপনাদের সুরক্ষিত রাখা আমার দায়িত্ব।"