পূর্ণিমার মুখে প্রশংসা শুনে আপ্লুত ভাবনা

টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রশংসা করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ভাবনার জন্মদিনে নিজের অফিসিয়াল ফেসবুকে একটি বিশেষ শুভেচ্ছা পোস্ট করেছেন এই নায়িকা। শুভেচ্ছা বার্তায় ভাবনার প্রতি ভালোবাসা ও প্রশংসা করে পূর্ণিমা লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! বিরল প্রতিভা, মার্জিত রূপ আর এক সুন্দর মনের সংমিশ্রণ। তোমার আবেগ ও নিষ্ঠা চারপাশের সবাইকে অনুপ্রাণিত করে, আর আমি নিশ্চিত যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে তোমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’ 

পূর্ণিমা আরও যুক্ত করেন, ‘তোমার সারাজীবনের সুখ, সাফল্য, সুস্বাস্থ্য এবং অশেষ শুভকামনা জানাই। তুমি যেন আরও উজ্জ্বল হয়ে ওঠো এবং তোমার স্বপ্নের সবকিছু অর্জন করতে পারো। আবারও শুভ জন্মদিন! এভাবেই দ্যুতি ছড়াতে থাকো।’ 

সিনিয়র সহশিল্পীর কাছ থেকে এমন আদুরে ও ভালোবাসায় ভরা বার্তা পেয়ে চুপ থাকেননি আশনা হাবিব ভাবনাও। আবেগ ধরে রাখতে না পেরে পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘আপুউউউউউউ, আমি তোমাকে অনেক ভালোবাসি! তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক অর্থ বহন করে কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’