এআই মডেল উন্মোচন আলিবাবার

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল কুইয়েন৩.৮-ম্যাক্স উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি উন্নত বিশ্লেষণ, সফটওয়্যার উন্নয়ন এবং দীর্ঘ ডকুমেন্ট প্রক্রিয়াকরণে আগের মডেলগুলোর তুলনায় আরও সক্ষম। নতুন মডেলটিতে রয়েছে ২.৪ ট্রিলিয়ন প্যারামিটার এবং এতে মিক্সচার-অফ-এক্সপার্টস (গড়ঊ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে প্রতিটি অনুরোধে পুরো মডেল সক্রিয় না হয়ে প্রয়োজনীয় অংশ কাজ করে, যা পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি দ্রুত সাড়া দিতে সহায়তা করে।

আলিবাবার এ উদ্যোগ চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে শক্তিশালী ও কম খরচের ওপেন-ওয়েট এআই মডেল তৈরির প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে। কুইয়েন৩.৮-ম্যাক্স লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণের পাশাপাশি একবারে সর্বোচ্চ ১০ লাখ টোকেন পর্যন্ত প্রসেস করতে সক্ষম, যা বড় আইনি নথি বা বিশাল সফটওয়্যার কোড বিশ্লেষণে কার্যকর।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলটি একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্প মাত্র ১৬ দিনে সম্পন্ন করেছে। আগামী সপ্তাহে আলিবাবা ক্লাউডের মডেল স্টুডিও প্ল্যাটফর্মের মাধ্যমে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।