জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এতে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্থান পাচ্ছে অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার ও বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচার।
বিটিভির আয়োজনে বিকেল ৪টা ৫ মিনিটে কবিতা পাঠ, ৪টা ৩০ মিনিটে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে সাক্ষাৎকার এবং সন্ধ্যা ৭টায় গণঅভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তি প্রচারিত হবে। রাত ৮টা ৫০ মিনিটে গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে আলোচনা, রাত ১০টায় নাচ-গান ও আলোচনার সমন্বিত অনুষ্ঠান এবং রাত ১১টায় বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার হবে।
এছাড়া বিটিভি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র থেকে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার স্মৃতি অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি। একই সঙ্গে প্রধানমন্ত্রী কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচারিত হবে।