তরুণ মুন্সীর কথা-সুরে কাজী শুভর প্রথম গান

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৩০ এএম

নিয়মিত গান প্রকাশ করছেন কাজী শুভ। এবার নতুন একটি গান প্রকাশ হচ্ছে এই শিল্পীর কণ্ঠে। গানের শিরোনাম ‘আমারে কেউ বুঝল না’। গানটির কথা ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীত করেছেন আহমেদ সজিব। ইতিমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তরুণ মুন্সী ও কাজী শুভর দীর্ঘ ক্যারিয়ারে এটিই তাদের একসঙ্গে প্রথম গান।

গানটি নিয়ে তরুণ মুন্সী বলেন, ‘আমি এই প্রথম কাজী শুভর জন্য গান করলাম। ওর মিষ্টি কণ্ঠ এটা আমরা সবাই জানি। তাই আমি সাধ্যমতো সুন্দর একটি গান করেছি। যারা আমার ও কাজী শুভর গান পছন্দ করেন, তাদের আশা করি ভালো লাগবে। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে।’

কাজী শুভ বলেন, তরুণ মুন্সী ভাই আমার খুবই প্রিয় একজন গীতিকবি ও সুরকার। অনেক দিনের স্বপ্ন ছিল তার সঙ্গে কাজ করব। ওনার লেখা ও সুরের ভক্ত আমি। তরুণ ভাই আমাকে ভেবে দারুণ একটি গান করেছেন এ জন্য আমি ভীষণ আনন্দিত। আমার বিশ্বাস, শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।’

জানা যায়, গানটি শিগগিরও ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত