খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরীতে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফফার ফুড মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সাইফুল ইসলামের পুত্রবধূকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় মিতার স্বামী ও শ্বশুরকে হেফাজতে নিয়েছে পুলিশ। এটি আত্মহত্যা না হত্যা এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষ বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।