খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে ধরে পুলিশে সোর্পদ করে স্থানীয়।
অভিযুক্ত রাজু মোল্লা (৫৮) উপজেলার বসুন্দরীতলা গ্রামে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। পরে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে চকোবিন কিনতে যায়। এসময় দোকানদার রাজু মোল্লা শিশুটিকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট চকোবিন দিতে চাইলে শিশুটি একটি প্যাকেট নেওয়ার কথা জানায়। এসময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে শিশুটিকে দোকানের পাশে একটি কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।
এসময় এক কিশোরী দোকানে ডিম কিনতে গিয়ে দোকানদারকে ডাকাডাকি করেন। একপর্যায়ে দোকানদার ঘর থেকে বেরিয়ে এলে শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত রাজু মোল্লাকে ধরে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল্লাহ জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় সকাল সাড়ে ৭টার দিকে মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
