ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা 

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর পৃথক দুই ধারায় দুই ব্যবসায়ীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় পিন্টু (৪০) নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা এবং একই আইনের ৩৮ ধারায় অনিক (২৫) নামের আরেক ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।