'গত পাঁচ বছরে বাংলাদেশের রাজনীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।' রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষির্কীকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ আগস্ট) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে সংগঠনের প্রধান কার্যালয়ে বিকালে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের যে অঙ্গীকার গৃহীত হয়েছে, তার বাস্তবায়ন বর্তমানে অনিশ্চয়তার মুখে রয়েছে। এই অনিশ্চয়তার অন্যতম কারণ হিসেবে প্রকৃত সংস্কারকামী শক্তির সাংগঠনিক সক্ষমতার ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, সংস্কারের রাজনীতির পক্ষে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করাই বর্তমান সময়ে তাদের প্রধান দায়িত্ব। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা এই দায়িত্ব পালনের নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত, পরামর্শ ও সহযোগিতা করার জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে, রুম নম্বর ১০ বি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকায় সভাটি অনুষ্ঠিত হবে
সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূম এবং ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজক কমিটির আহ্বায়ক ইবনুল সাইদ রানা এ আয়োজনের আমন্ত্রণ জানিয়েছেন।