জাতীয় ঐক্য না হলে সংসদ নির্বাচন ঝুঁকিতে পড়বে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

'রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় দায়িত্বশীলতার রাজনীতিতে গুরুত্ব দিয়েছে। অভ্যুত্থানের পর সেটার প্রমাণ আরো ভালোভাবে হয়েছে। সময়ের রাজনীতির প্রয়োজনে নিজের প্রাথমিক অবস্থান গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করার দাবি ছেড়ে একই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সভা আয়োজনের প্রস্তাব কমিশনে করেছে। সঙ্গে এমন একটি বিশেষ ধরনের নির্বাচন আয়োজনের বৈধতা নিশ্চিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে বিচার বিভাগের মতামত নেওয়ার আহ্বান জানাচ্ছে।

আজ শনিবার ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নতুন যোগদানকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন হাসনাত কাইয়ূম।

তিনি আরো বলেন, অভ্যুত্থানের পর অনেক দল নিয়ে অনেক ধরণের অভিযোগ এরই মধ্যে উঠেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে নিবিড়ভাবে কাজ করলেও এখন পর্যন্ত দলের কোনও নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি। এর কারণ, রাষ্ট্র সংস্কার আন্দোলন দলের মধ্যে গণতন্ত্র, জবাবদিহিতা, আর্থিক স্বচ্ছতার চর্চায় শুরু থেকেই জোর দিয়েছে। এটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির জন্য একটা দিক নির্দেশক। রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে রাজনীতির সংস্কার। রাজনৈতিক দলগুলোর সংস্কার।

আজকের অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনে নতুন যারা যুক্ত হলেন এ. জেড. নিজাম উদ্দিন ঠাকুর (মানু), ব্যবসায়ী, সমাজসেবী; ইবনুল সৈয়দ রানা, চেয়ারম্যান, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের ও মূখপাত্র: প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটি; সামিউল হক শিমুল, অ্যাসোসিয়েট প্রফেসর, বাংলাদেশ ইন্সটিটিউট অফ হেলথ সাইন্স; জামিলুল করিম তরুণ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; এডভোকেট আবু আল রায়হান, আইনজীবী, রাষ্ট্র চিন্তক ও কবি; শাহীন মন্ডল, ব্যবসায়ী, শ্রমিক সংগঠক; মো: শামসুদ্দিন (রাকিব), অর্থ সম্পাদক, বাংলাদেশ ভুমিহীন আন্দোলন; প্রশান্ত কুমার রায়, রাজনৈতিক সংগঠক; খালেদ মাহমুদ রকি, সিটিজেন জার্নালিস্ট (পর্যবেক্ষণ অন লাইন পোর্টাল); আশরাফ হোসাইন সরকার (বুলবুল), রাজনৈতিক সংগঠক; সোহেল মাহমুদ খান, সাংস্কৃতিক সংগঠক ও ব্যবসায়ী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য দিদারুল ভূঁইয়া, মাহবুবুর রহমান সেলিম; জাতীয় সমন্বয় কমিটির সদস্য জাকিয়া শিশির; ঢাকা জেলা কমিটির আহ্বায়ক লিটন কবিরাজ; ঢাকা মহানগর দক্ষিণ কমিটির দপ্তর সমন্বয়ক এহসান আহমেদ, রাষ্ট্র যুব আন্দোলনের সংগঠক মো: মহসিন; ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, সংগঠক রাকিব হাসান মজুমদার; রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সংগঠক আরিফুল ইসলাম জুয়েল, রাষ্ট্র সংস্কার সাংস্কৃতিক আন্দোলনের প্রধান সমন্বয়ক আবুল হাসান অলি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত