হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনা চালুর বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে 'অনেক অগ্রগতি' হয়েছে এবং এ নিয়ে শিগগিরই একটি ঘোষণা আসতে পারে।
অন্যদিকে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে এমন সাম্প্রতিক সংবাদও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের প্রতিবেদন সঠিক নয়।
ট্রাম্প আরও জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাজের প্রতি তিনি 'অত্যন্ত সন্তুষ্ট' এবং পেন্টাগনের কার্যক্রমে তার পূর্ণ আস্থা রয়েছে।