হাতে অস্ত্রোপচার, হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী

হাতে মারাত্মক আঘাত পেয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। চোটের গভীরতা বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে তার আক্রান্ত হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচারের পর বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন এই জ্যেষ্ঠ অভিনেতা। তবে পুরোপুরি সেরে ওঠার জন্য চিকিৎসকরা তাকে কড়া নজরদারির পাশাপাশি পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

ঠিক কীভাবে তিনি এই দুর্ঘটনার শিকার হলেন কিংবা শুটিং সেটে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রিয় অভিনেতার হঠাৎ অসুস্থতার খবরে ভক্ত মহলে দুশ্চিন্তা তৈরি হলেও তিনি এখন ঝুঁকিমুক্ত জেনে স্বস্তি ফিরেছে সবার মধ্যে।