মুসলিমদের এক হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

মুসলিম বিশ্বকে এক হয়ে ‘বাইরের দুষ্টচক্র বা ক্ষতিকর শক্তির’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সাথে তিনি দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও শক্তিশালী সেনাবহিনীকে টেক্কা দেওয়ার সামর্থ্য ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে প্রমাণ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাঘচি লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বেশি খরচ করা সেনাবাহিনীর মুখোমুখি হতে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কতটা প্রস্তুত, সক্ষম ও ক্ষমতাবান-তা তারা প্রমাণ করে দেখিয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মুসলিমরা যখন একতাবদ্ধ হয়, তখন বাইরের যেকোনো ক্ষতিকর শক্তির চক্রান্ত ও চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবিলা করতে পারি।’

মুসলিম দেশগুলোকে নিজেদের ওপর নির্ভরশীল হওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর ভরসা রাখার এবং একে অপরকে সত্যিকারের ভাই হিসেবে বুকে টেনে নেওয়ার।’

সূত্র: আলজাজিরা